1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

একে একে তিন সন্তানকে হারালেন মা জেসমিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় একে একে তিন সন্তানকে হারালেন মোছা. জেসমিন আক্তার। সবশেষ রোববার সন্ধ্যায় মারা গেলো তার আট বছর বয়সী ছেলে মো. তামিম হাসান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে লাইফ সাপোর্টে ছিল। তার শরীরের ৩০ শতাংশ ও শ্বাসনালি পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।

এর আগে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হন ছয় মাসের অন্তঃসত্ত্বা জেসমিন আক্তার। দগ্ধ অবস্থায় ২৫ ডিসেম্বর প্রাকৃতিকভাবেই সন্তান প্রসব করেন তিনি। কিন্তু এর দুই ঘণ্টা পরে মারা যায় মেয়ে নবজাতকটি।

এছাড়া লঞ্চে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই তার আরেক মেয়ে মাহিনুর মারা যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জেসমিন আক্তার। তিনি আইসিইউতে আছেন।

২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যায় অভিযান-১০ লঞ্চ। এতে এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com