1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

একাদশে ভর্তি: প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ আবেদন, ফল রবিবার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া গত ১৩ জুন শেষ হয়েছে। এ ধাপে আবেদন করেছেন সাড়ে ১৩ লাখের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। আর প্রথম ধাপে আবেদনকারী শিক্ষার্থীদের ফল রবিবার (২৩ জুন) রাত ৮টায় প্রকাশ করা হবে। তারপর শিক্ষার্থীরা জানতে পারবেন, কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

শুক্রবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র ও একাদশে ভর্তি আবেদনের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, ২৩ জুন রাতে প্রথম ধাপের ফল প্রকাশ হবে। তারপর ভর্তি নীতিমালা অনুযায়ী যথাক্রমে সব শেষ হবে।

একাদশে ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। তারপর ৪ জুলাই দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিতদের চারদিন ধরে নিশ্চায়ন প্রক্রিয়া চলবে।

এরপর আগামী ৯ ও ১০ জুলাই শূন্য আসন অনুযায়ী শুরু হবে তৃতীয় ধাপের আবেদন। এ ধাপের ফল আগামী ১২ জুলাই, রাত ৮টায় প্রকাশ করা হবে।

এভাবে তিন ধাপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষ হলে আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। যা আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। আর ভর্তি কার্যক্রম শেষে সারাদেশে একযোগে আগামী ৩০ জুলাই শুরু হবে ক্লাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com