1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

একসঙ্গে দুই বোনকে বিয়ে, কারাগারে বর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একই মঞ্চে দুই বোনের বিয়ে। তবে বর একজনই। দুই পরিবারের সম্মতিতেই এমন বিয়ের আয়োজন করা হয়। বরের পাশাপাশি খুশী ছিল দুই বোনের পরিবারও। তবে তাদের সেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে। এমন বিয়ে আয়োজনের দায়ে বরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের কোলার জেলার মুলাবাগিলু গ্রামে। উমাপাতি নামের ৩০ বছর বয়সী এক যুবক গত ৭ মে একই গ্রামের ১৯ এবং ১৬ বছর বয়সী দুই বোনকে বিয়ে করেন। শনিবার ওই বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গত সোমবার পুলিশ উমাপতিকে গ্রেপ্তার করে।

নিয়মানুযায়ী কোনো ব্যক্তি একসঙ্গে দুজনকে বিয়ে করতে পারেন না। দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া বাধ্যতামূলক। তাই নিয়ম ভাঙার অপরাধে দুই বোনের স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উমাপতি দুই বোনের মধ্যে ললিতাকে বিয়ের প্রস্তাব দেন। ললিতা তাকে বিয়ে করতে রাজী হলেও এক শর্ত রাখেন। ললিতা জানান, তার বোন সুপ্রিয়াকেও একসঙ্গে বিয়ে করতে হবে। কারণ বাক প্রতিবন্ধী হওয়ার কারণে সুপ্রিয়ার বিয়ে হচ্ছিল না। পরে দুই পরিবারের সম্মতিতেই উমাপতি দুই বোনকে একই মণ্ডপে বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনা ওই পরিবারে আগেও ঘটেছে। কনের বাবা নাগরাজাপাও একই মণ্ডপে দুই বোনকে বিয়ে করেছিলেন। কারণ দুই বোনের একজন বাক প্রতিবন্ধী ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com