1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

একসঙ্গে এইচএসসি পাশ করলেন একই পরিবারের ছেলে-মেয়ে ও নানা-নাতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অধ্যবসায় যে সফলতার চাবিকাঠি তা আরেকবার প্রমাণ করে দেখালেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মো. সিরাজুল ইসলাম (৬০)। এবারের এইচএসসি পরীক্ষায় ছেলে-মেয়ে ও নাতির সাথে প্রায় ৬০ বছর বয়সে জিপিএ ২.১৪ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন তিনি। শুধু তিনি একাই নন, উনার পরিবারে এবার সাফল্যের ঝুড়ি। ছেলে-মেয়ে ও নাতি কৃতিত্বের সাথেই উত্তীর্ণ হয়েছে।

মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি ১৯৮৭ সালে তাইন্দং দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করি। এরপর পারিবারিক কারণে আর পড়াশোনা করতে পারিনি। সর্বশেষ আমি ২০২০ সালে খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় আলিমে (প্রাইভেট) ভর্তি হই। আজ আমার আনন্দের দিন। এই শেষ বয়সে হলেও আমি আলিম পাশ করতে পেরেছি। খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ২.১৪ পেয়ে আলিম (প্রাইভেট) পরীক্ষায় পাশ করেছি।

শুধু আমি একাই নই, আমার বড় মেয়ের ঘরের বড় নাতি মো. নাজমুল হাসান এইচএসসিতে ৪.৬৭, ছোট মেয়ে মাহমুদা সিরাজ খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ৪.১৭, ছেলে হাফেজ নেছারুদ্দীন আহমদ চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসা থেকে জিপিএ ৪.০০ পেয়ে আলিম পাশ করেছে। আলহামদুলিল্লাহ।’

খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো. মহিউদ্দিন বলেন, ‘মো. সিরাজুল ইসলাম আমাদের মাদ্রাসার (প্রাইভেট) ছাত্র ছিলেন। আমরা অনেকেই একটু বয়স বেড়ে গেলে পড়াশোনা করতে চাই না। আর সিরাজুল ইসলাম উনার শেষ বয়সেও হাল ছাড়েননি। এই বয়সেও উনার অধ্যবসায় এবং কৃতিত্বের সাথে আলিম পাশ করা অকৃতকার্যদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে।’ ৬ মেয়ে ও এক ছেলের জনক সিরাজুল ইসলাম মাটিরাঙ্গার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়ন পরিষদের ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইউপি সদস্য ছিলেন। এরপর ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com