1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন

একদিনে করোনায় মৃত্যু ২১২, শনাক্ত ১৩৮৬২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৮৬২ জন। সারা দেশে মোট প্রাণহানি ২০ হাজার ৪৬৭ জনের। মোট আক্রান্ত ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৫৬৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৮ হাজার ৯১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৮৬৯ জন এবং নারী ৬ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে ৯ জন বাসায় মারা গেছেন। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ৫৩, রাজশাহীতে ১৩, খুলনায় ৩৬, বরিশালে ১১, সিলেটে ১৭, রংপুরে ৯ ও ময়মনসিংহে ৮ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৯, ৮১ থেকে ৯০ বছরের ১১, ৭১ থেকে ৮০ বছরের ৩২, ৬১ থেকে ৭০ বছরের ৬৯, ৫১ থেকে ৬০ বছরের ৪৮, ৪১ থেকে ৫০ বছরের ২৫, ৩১ থেকে ৪০ বছরের ১৫, ২১ থেকে ৩০ বছরের ৫ ও ১১ থেকে ২০ বছরের একজন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com