1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
*ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প

একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি দেবে যে এয়ারলাইন্স

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। এ উপলক্ষে ঢাকা থেকে সব আন্তর্জাতিক গন্তব্যের একটি টিকিট কিনলে একটি টিকিট ফ্রি ঘোষণা করেছে এয়ারলাইন্সটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স ঢাকা অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে যাত্রা উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের এই অফারটি ৩ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। যাত্রীদের ২০ অক্টোবরের মধ্যে টিকিট কিনতে হবে এবং ১৮ নভেম্বরের মধ্যে ঢাকার ফ্লাইটে উড়তে হবে। তবে যাত্রীরা ফেরার তারিখ নিজের ইচ্ছায় নির্ধারণ করতে পারবেন।

জানা গেছে, আফ্রিকার সবচেয়ে বড় ইথিওপিয়ান এয়ারলাইন্স। ১৪৭টি উড়োজাহাজ নিয়ে তাদের কার্যক্রম। ইতোমধ্যে দক্ষিণ এশিয়ায় এই এয়ারলাইন্স বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং করাচিতে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে ইথিওপিয়ার আদ্দিস আবাবা রুটে আগামী ২ নভেম্বর থেকে বোয়িং৭৮৭ ড্রিমলাইনার দিয়ে এয়ারলাইন্সটি ফ্লাইট পরিচালনা শুরু করবে। প্রাথমিকভাবে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করবে তারা।

এয়ারলাইন্সটির বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট সোহাগ হোসেন জানান, যাত্রীদের জন্য একটি আকর্ষণীয় অফার দেওয়ার পরিকল্পনা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের বিশ্বাস, এই প্রচারটি বাংলাদেশি যাত্রীদের বিশ্বমানের সেবা উপভোগ করতে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com