1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

একটা বড় সম্পদ তৈরি হচ্ছে : সাকিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দুই বছর আগে ২০২০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল হাসান মাহমুদের। এরপর করোনা মহামারি আর ইনজুরির কারণে বেশি ম্যাচ খেলা হয়নি। এই তরুণ পেসারের বড় বৈশিষ্ট্য হলো অ্যাকশনে নিখুঁত লাইন লেংথের সঙ্গে বাড়তি গতির সঞ্চার করতে পারেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই হাসান মাহমুদের ওপর ভরসা রেখেছে জাতীয় দল।

এই তরুণ পেসারের প্রশংসা শোনা গেল অধিনায়ক সাকিব আল হাসানের মুখেও। ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘হাসান মাহমুদ এত অল্প বয়সে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছে। ওর জন্য খুব বড় একটা ব্যাপার। আমরা সবাই যেটা বিশ্বাস করি, ওর বয়স না যতটুক, তার চেয়ে ভালো মাথা ওর। ম্যাচের পরিস্থিতি খুব ভালো পড়তে পারে। ভবিষ্যৎ বাংলাদেশের একটা বড় সম্পদ হিসেবে তৈরি হচ্ছে বলে আমরা মনে করি। ’

২৩ বছর বয়সী এই পেসার ইনজুরি কাটিয়ে ফেরার পর আট ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৭.৩৭ রান। চলতি বিশ্বকাপেও ভালো বোলিং করছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫ রানে নেন ২ উইকেট। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ঝোড়ো ব্যাটিংয়ের মাঝেও ৩৬ রানে উইকেটশূন্য ছিলেন। তবে এখনো পরিসংখ্যান দিয়ে হাসানকে বিচার করার সময় হয়নি। ম্যাচের পরিস্থিতি ও প্রতিপক্ষ ব্যাটসম্যানের শক্তি-দুর্বলতা বুঝে বল করাটাই তার বড় শক্তি। আর এটাই পছন্দ হয়েছে সাকিবের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com