1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

এই রকম আরও অনেক ফোন আসতো: মাহি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া কলের কারণে বার বার খবরের শিরোনামে উঠে এসেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে এ নিয়ে আর ভাবতে চান না ঢালিউডের ‘অগ্নি’খ্যাত এ অভিনেত্রী। সম্প্রতি তিনি শুটিংয়ে ফিরেছেন। অসমাপ্ত ছবির কাজগুলো আগে শেষ করতে চান তিনি। এরপরই হাত দেবেন নতুন ছবির কাজে। তবে বেছে বেছে কাজ করতে চান তিনি।

প্রতিমন্ত্রীর সঙ্গে অডিও কল ফাঁস হওয়ার সময় ওমরাহ করার জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন মাহি। দেশে ফিরলেও তিনি এ নিয়ে আর আলোচনা করতে চান না। সংবাদমাধ্যমকে দেওয়া এ সাক্ষাৎকারে মাহি বলেন, ‘ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলব না। অনেক কথা আমিও শুনেছি। যে যেমন বুঝে সে তেমন বলবে। কিছু করার নেই। আমার তো পরিবার আছে। কি রিয়্যাক্ট করতাম তখন! একটা মাতাল মানুষ, তার সঙ্গে কথা বাড়ানো তো বোকামো।’

মাহি আরও বলেন, ‘এই রকম ফোন তো একদিন আসেনি, আরও অনেক ফোন আসতো। আমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতাম। তাদের একটা ভয় কাজ করতো। চুপ থাকতে বলতেন। এভাবেই পাশ কাটিয়ে গিয়েছি। দেখেন আমি তখন ফেসবুকে লাইভে আসতে পরতাম। হইচই হতো। কিন্তু আমার ইমেজ, পরিবারের ইমেজ ও নিরাপত্তার বিষয়টিও তো দেখতে হয়। যে খারাপ সে তার শাস্তি পেয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com