1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য হাসি নিষিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকে জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো নিষিদ্ধ করেছিল। এবার দেশটির প্রেসিডেন্ট কিম জং উন ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করলেন।

সংবাদমাধ্যম এপির খবরে বলা হয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী। তার প্রতি শোক জানাতে পিয়ংইয়ং কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করছে কিম জং উন প্রশাসন। এছাড়া বাজার করা, মদ খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

পুরো দেশ আগামী ১১ দিন কিম জং ইলের মৃত্যু শোক পালন করবে। তাই ওই সময়ে কোনো শেষকৃত্য করা যাবে না। জন্মদিনও পালন করা যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে এসব নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে, ১১ দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

শোকের এই দিনগুলোতে উত্তর কোরিয়ার সাবেক এই নেতার নানা কর্মকাণ্ড প্রদর্শনীর মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র গণমাধ্যমে বলেন, তাদেরকে বলা হয়েছে, শোক পালনের এই সময়ে কোনো পরিবারের সদস্য মারা গেলে উচ্চস্বরে কাঁদা যাবে না। শোক পালন শেষ হয়ে গেলেই কেবল মৃতদেহ বের করা যাবে।

কিম জং ইল কিম পরিবারের দ্বিতীয় শাসক। দীর্ঘ ১৭ বছর যাবত তিনি উত্তর কোরিয়া শাসন করেন। ২০১১ সালের ১৭ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবর অনুসারে, মৃত্যুর দুইদিন পর্যন্ত রাষ্ট্রীয় গণমাধ্যম কিম জং ইলের মৃত্যুর খবর প্রচার করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com