1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’ – নিশ্চিত ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বছর ঘুরে আবারও আসছে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর এই উৎসবকে আরও আনন্দময় করতে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’

এই ক্যাম্পেইনের আওতায় ইনফিনিক্স দিচ্ছে নিশ্চিত ক্যাশব্যাক, সঙ্গে থাকছে নিশ্চিত উপহার ও বিশেষ সারপ্রাইজ জেতার সুযোগ ইনফিনিক্সের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে গ্রাহকরা এই অফার পাবেন। ঈদ আনন্দকে আরও রঙিন করতে ইনফিনিক্সের এই বিশেষ ক্যাম্পেইন এরইমধ্যে শুরু হয়েছে, চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত

ইনফিনিক্সের লক্ষ্য, দেশের মানুষের ঈদ আনন্দ আরও রঙিন করে তোলা এবং প্রযুক্তির মাধ্যমে তাদের জীবনকে আরও সহজ করা। সে লক্ষ্যেই এই ক্যাম্পেইনের ডিজাইন করেছে ইনফিনিক্স।

ঈদ সামনে রেখে অনেকেই পুরোনো ফোন বদলে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন। ইনফিনিক্সের বিশেষ অফারের ফলে এবার ঈদে গ্রাহকরা পছন্দের ডিভাইস কেনার পাশাপাশি নিশ্চিত ক্যাশব্যাক ও পুরস্কার জেতার সুযোগ পাবেন। নোট ৪০এস, হট ৫০ প্রো প্লাস, হট ৫০ প্রো, হট ৫০ আই এবং স্মার্ট ৯– এই নির্দিষ্ট মডেলগুলোর যেকোনো একটি কিনলেই গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।

নোট ৪০এস মডেলের সাথে ক্রেতারা পাবেন ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার, আর হট ৫০ প্রো এবং হট ৫০ আই স্মার্টফোনগুলোতে পাবেন বাজেট-বান্ধব দামে প্রিমিয়াম ফিচার। শক্তিশালী পারফরম্যান্সের জন্য সুপরিচিত হট ৫০ আই এবং স্মার্ট ৯ মডেলও থাকছে এই ক্যাম্পেইনের আওতায়।

ক্যাম্পেইনের আওতায় ইনফিনিক্স স্মার্টফোন কিনলে গ্রাহকরা নিশ্চিতভাবে ১০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। শুধু তাই নয়, ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজয়ীরা জিততে পারেন নতুন ইনফিনিক্স স্মার্টফোন কিংবা কক্সবাজার ভ্রমণের জন্য কাপল টিকিট। অফারে অংশগ্রহণের প্রক্রিয়াও অত্যন্ত সহজ—ক্রয়কৃত পণ্যের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মিলবে নিশ্চিত অফারের সুযোগ।

ইনফিনিক্স বিশ্বাস করে, ঈদ মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সময়। তাই শুধুমাত্র ক্যাশব্যাক অফার নয়, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস এবং স্মরণীয় মুহূর্ত তৈরির একটি অনন্য উদ্যোগ। ইনফিনিক্সের এই বিশেষ আয়োজনের মাধ্যমে ক্রেতারা যেমন নিজেদের জন্য সেরা স্মার্টফোন পেতে পারেন, তেমনি ঈদের উৎসবকে করে তুলতে পারেন আরও উপভোগ্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com