1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

ঈদযাত্রা: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলো‌মিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। অতিরিক্ত যানবাহনের চাপ, বঙ্গবন্ধু সেতুতে একাধিকবার গাড়ি বিকল ও টোল আদায় কার্যক্রম বন্ধ থাকা এই যানজটের মূল কারণ।

রোববার (১৬ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে আনালিয়া বাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়। এতে উত্তরের ঘরমুখো মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে টাঙ্গাইল শহর বাইপাস আশেকপুর এলাকায় দেখা যায়, শুধু দূরপাল্লার বাস নয়, ট্রাক, পিকআপ ভ্যানে করে মানুষ ছুটছে গন্তব্যে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) আলমগীর হোসেন জানান, ভোর রাতে সেতুর ওপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে গাড়ির টান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

এ ছাড়া ঢাকাগামী পরিবহনগুলো আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করায় ভূঞাপুর-টাঙ্গাইল সড়কে কোথাও কোথাও প‌রিবহনের ধীরগতি রয়েছে।

এর আগে, শ‌নিবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এলেঙ্গা থেকে সেতু টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ ১৩ সড়কে ব‌্যাপক যানজট লেগেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com