1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের অনুরোধ  শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রমজানে আল-আকসা বন্ধের ঘোষণা ইসরায়েলের, জুমার নামাজ বাতিল ত্যাগ ও মানবসেবার স্বীকৃতি—রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন সাজ্জাদুর রহমান মামুন রমজানের আলোয় ‘শখ ও সানন্দা’র ইফতার ও আলোচনা সভা ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে জয়নাল আহমেদ চৌধুরী, শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ ‘৪ দিনে ৫০০ মার্কিন সেনা নিহত’—ইরানের দাবি, পেন্টাগন বলছে মাত্র ৬

ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে জয়নাল আহমেদ চৌধুরী, শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সিলেট মহানগর যুবদলের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব জয়নাল আহমেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ রমজান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় উজানডাকী গ্রামের বাড়িতে আয়োজিত এই মানবিক কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি এবং বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম।
বিশিষ্ট মুরব্বি বাবুল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আলীনগর দর্পণ টিভির চেয়ারম্যান আবুল কাসিম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদ উপহার বিতরণ কর্মসূচির পৃষ্ঠপোষক, সিলেট মহানগর যুবদলের সদস্য ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদ রানা সোহেল, সাবেক সিনিয়র সহসভাপতি শামিম আহমদ, বিএনপি নেতা কামাল আহমদ, সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম রুনু, ছাত্রদল নেতা আনোয়ার হোসেইন চৌধুরী, রাজু আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই মাসের মূল শিক্ষা। সেই আদর্শ থেকেই জয়নাল আহমেদ চৌধুরীর এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চাকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com