1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি, টিএমএসএস মেডিকেল কলেজ এবং টিএমএসএস এর অধীনে পরিচালিত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সেলফিন ও এমক্যাশ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ফি পেমেন্ট সম্প্রতি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি ও অন্যান্য পেমেন্ট ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মোঃ শিহাবুদ্দীন।
এর আগে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে “ইসলামি ব্যাংকিং এন্ড ইটস ডিজিটাল প্রাডাক্টস: এক্সেপ্টেন্স এন্ড বেনিফিটস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন নির্বাহী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com