1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলা শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইরান। সামরিক তথ্য বিষয়ক মার্কিন ওয়েবসাইট এক্সিওস রোববার (১৪ এপ্রিল) জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছুড়েছে তেহরান। যেগুলো ইসরায়েলে আসতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরান। এগুলো ইসরায়েলের দিকে ছুটে আসছে। বিমান বাহিনী ড্রোনগুলোর ওপর নজর রাখছে। যেগুলো আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে।’

তিনি আরও জানিয়েছেন, ড্রোন হামলা থেকে অবকাঠামোকে বাঁচাতে জিপিএস সেবায় বিঘ্ন ঘটানো হবে এবং ড্রোনগুলো ভূপাতিত করতে সেনাবাহিনী কাজ শুরু করে দিয়েছে।

দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, যদি নতুন করে আরও হামলা চালানো হয় তাহলে নতুন সতর্কতার প্রয়োজন হবে এবং এটি সাধারণ মানুষকে জানানো হবে।

ইরান থেকে ড্রোনগুলো ইসরায়েলের দিকে আসলেও এখন পর্যন্ত সেখানে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেনি। জানা গেছে, যদি ড্রোনগুলো ইসরায়েলের ভেতর প্রবেশ করতে সক্ষম হয় তখন সতর্কতামূলক সাইরেন বাজানো হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে ড্রোন ছোড়ার বিষয়টি শনাক্ত করে। এরপর তাৎক্ষণিকভাবে তারা এ ব্যাপারে ইসরায়েলকে অবহিত করে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এরপরই হামলার জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি শুরু করে ইরান।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যম সিবিএসকে জানান, ইসরায়েলে হামলা চালাতে ইরান ১০০ ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে।

তবে প্রথম হামলায় ইসরায়েলে কতগুলো ড্রোন ছোড়া হয়েছে সে তথ্য স্পষ্ট করে জানায়নি এক্সিওস।

তবে হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে জর্ডান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী দুটি বিমান এবং থাইল্যান্ড থেকে ইসরায়েলের দিকে আসা আরও দুটি বিমান ঘুরিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com