1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ

ইমেইল ফাঁস, চরম বিতর্কে বরিস জনস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২০ সালের মে মাসের ঘটনা। ব্রিটেনজুড়ে তখন লকডাউন চলছিল। গণজমায়েত, পার্টি সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি ছিল তখন। সেই সময় ব্রিটিশি প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ৪০ জনকে নিয়ে গার্ডেন পার্টি করেছিলেন। বিষয়টি নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।

ব্রডকস্টার আইটিভি জানিয়েছে, ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় অতিথিদের। সেই ইমেইল তারা দেখেছে। ‘ব্রিং ইয়োর ওন অ্যালকোহল’ (নিজের মদ নিজে আনো) গার্ডেন পার্টির আয়োজন করেছিলেন জনসন।

সে সময় মাত্র দু’জন বাড়িতে মিলিত হতে পারতেন। পাব, রেস্তোরাঁ সব বন্ধ। তখন জনসন এই পার্টি করেন।

নিমন্ত্রিত একশ’ জনের বেশি : প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস এই ইমেইল একশজনেরও বেশি কর্মীকে পাঠিয়েছিলেন। সেই ইমেইলে বলা হয়েছিল, “ভয়ঙ্কর ব্যস্ত সময়ের পর সুন্দর আবহাওয়ার সুযোগ নিন। আমরা সামাজিক দূরত্ব মেনে ১০ নম্বরের বাগানে সন্ধ্যায় সমবেত হব। দয়া করে ছয়টার সময় আসবেন এবং নিজের মদ নিজে নিয়ে আসবেন।”

আইটিভি জানিয়েছে, জনসন তার স্ত্রীসহ মোট ৪০ জন সেদিন পার্টি করেছিলেন।

লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ : জনসনের বিরুদ্ধে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ নতুন নয়। ২০২০ সালে তিনি ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করেছেন বলে অভিযোগ। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এরকম পাঁচটি পার্টির অভিযোগ নিয়ে তদন্ত করছেন।

জবাব দেননি : সোমবার বরিস জনসনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ও তার স্ত্রী কি করোনা বিধিভঙ্গ করে পার্টি করেছিলেন? তার কোনও জবাব দেননি বরিস জনসন।

তবে বিরোধী দলগুলো বরিস জনসনের তীব্র সমালোচনা করেছে। বিরোধী লেবার পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি সকলেই বরিসের সমালোচনায় মুখর হয়েছে। -ডয়েচে ভেলের প্রতিবেদন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com