1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ইমরান খানের বাসভবনে অভিযানে যা পেল পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে তল্লাশির জন্য গিয়েছিল পাঞ্জাব পুলিশের একটি দল। তবে এই দলটি খালি হাতে ফিরে এসেছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মূখ্য নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান এই তথ্য জানিয়েছেন।

ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আমার বিশ্বাস তারা বুঝেছে, এখানে (ইমরান খানের বাসায়) কিছুই নেই। অভিযানে তারা কেবল পানি ও বিস্কুট পেয়েছে।’

ইমরান খানের নিরাপত্তায় নিয়োজিত এই কর্মকর্তা পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আপনাদের সামনে বাড়ির দরজা খুলে দিয়েছিলাম। এখন আপনারা তাদের জিজ্ঞাসা করুন, তারা কী পেয়েছে।’

উল্লেখ্য, পাঞ্জাব সরকার গত বুধবার থেকে অভিযোগ করছিল, ইমরান খানের বাসায় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে।

এদিকে এক টুইট বার্তায় পিটিআই বলেছে, যারা গ্রেফতারি পরোয়ানা নিয়ে পার্টির চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবনে গিয়েছিলেন তারা সম্পূর্ণ সন্তুষ্ট।

‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি, তাই তাদের পূর্ণ সহযোগিতা করা হয়েছে’ টুইটে বলা হয়। সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com