1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ইমরানের সঙ্গে বেইমানি করা প্রার্থীদের যে করুণ পরিণতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগত স্বতন্ত্র প্রার্থীরা এবারের নির্বাচনে বাজিমাত করেছেন। এমনকি রাজনৈতিক অঙ্গনে যাদের তেমন কোনো প্রভাব ছিল না—তারাও জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছেন। তবে যারা ইমরানের সঙ্গে ‘বেইমানি’ করেছেন এবং দলত্যাগ করেছিলেন তাদের অবস্থা হয়েছে শোচনীয়। তাদের সবাই নির্বাচনে হেরে গেছেন।

২০২২ সালের এপ্রিলে বিরোধী দলগুলো এক জোট হয়ে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে। এরপর ইমরানের পিটিআইয়ের অনেক নেতা চাপে পড়ে দলত্যাগ করেন। অনেকে রাজনীতি ছেড়ে দেন। আবার অনেকে দল ত্যাগ করে গঠন করেন নতুন রাজনৈতিক দল।

ইমরানের দলত্যাগকারীদের পক্ষে কাজ করেছে সেনাবাহিনীসহ সরকারের শক্তিশালী শক্তি। কিন্তু তাও তারা পিটিআইয়ের ভোটারদের দ্বারা ‘অপদস্থ’ হয়েছেন।

২০২৩ সালের ৯ মে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। ওইদিন সেনাবাহিনীর অবকাঠামোসহ সরকারের বিভিন্ন স্থাপনায় অভূতপূর্ব হামলার ঘটনা ঘটে। এরপর ইমরান খান ও পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার। রাজনৈতিক অঙ্গন থেকে পিটিআইকে নিশ্চিহ্ন করে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দলটির শীর্ষ নেতাকর্মীদের কারাগারে বন্দি এবং দণ্ড দেওয়া হয়েছে।

ওই সময় পিটিআইয়ের অনুগত থাকার বিষয়টি খুবই কঠিন হয়ে পড়েছিল। যেসব বিখ্যাত রাজনৈতিক নেতারা ইমরানের দলত্যাগ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাটাক। তিনি ইমরানের পিটিআই ছেড়ে যোগ দিয়েছিলেন পিটিআই-পার্লামেন্টেরিয়ান্স (পিটিআই-পি) নামের একটি নতুন দলে।

অপরজন হলেন জাহাঙ্গীর তারিন— যিনি এক সময় ইমরানের খুবই কাছের লোক ছিলেন। তিনিও পিটিআই ছেড়ে যোগ দিয়েছিলেন ইস্তেকাম-ই-পাকিস্তান পার্টিতে (আইপিপি)। কিন্তু নির্বাচনে এ দুটি দলেরই ভরাডুবি হয়েছে।

নির্বাচনী প্রচারের সময় পারভেজ খাটাক বলেছিলেন, তিনি আবারও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী হবেন এবং পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা তার সঙ্গে যোগ দেবে।

অপরদিকে জাহাঙ্গীর তারিন আরও বড় স্বপ্ন দেখেছিলেন। তিনি নওয়াজ শরিফের মুসলিম লীগ-এনের সঙ্গে আসন ভাগাভাগিও করেছিলেন এবং বলেছিলেন কেন্দ্র ও পাঞ্জাব প্রদেশে নওয়াজের সঙ্গে সরকার গঠন করবেন তিনি। কিন্তু তার দল জাতীয় পরিষদে দুটি আসনে জয় পেয়েছে। এ দুটি জয়ই এসেছে লাহোর থেকে। কিন্তু যে দুটি আসনে জাহাঙ্গীর তারিনের দল জয় পেয়েছে সেগুলোতে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। এ আসনগুলোর ফল চ্যালেঞ্জ করেছে পিটিআই।

আর সবচেয়ে বড় ব্যাপার হলো—খাটাক এবং তারিন দুজনই নির্বাচনে হেরে গেছেন! তারা তাদের নিজ আসন থেকেও জয় পাননি। জাহাঙ্গীর তারিনের দল দুটি আসনে জয় পেলেও; পারভেজ খাটাকের পিটিআই-পি একটি আসনও পায়নি। অর্থাৎ পিটিআই-পি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পারভেজ খাটাকের দলের হয়ে নির্বাচন করেছিলেন তার দুই ছেলে ও মেয়ের জামাই। পিটিআইয়ের এক তরুণ কর্মীর কাছে তাদের শোচনীয় পরাজয় হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com