1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা

ইফতেখার-মাসুদে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

তবে সেখান থেকে শান মাসুদ ও ইফতিখার আহমেদের জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে পাকিস্তান। তার সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৯ রান তুলেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। ফলে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়াল ১৬০ রান।

রোববার (২৪ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান।

অধিনায়ক বাবর আজম গোল্ডেন ডাক মারার পর মোহাম্মদ রিজওয়ানও ফেরেন ১২ বলে করলেন মাত্র ৪ রান। দুজনকেই ফিরিয়ে দারুন সূচনা করেছিলেন ভারতের তরুণ পেসার আর্শদ্বীপ সিং।

এরপর শান মাসুদ ও ইফতিখার আহমেদ ৭৫ রানের জুটি গড়ে দলের বিপর্যয় কাটিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। অক্ষর প্যাটেলের করা ১২তম ওভারে তিন ছক্কা হাঁকান ইফতেখার। এরপর তুলে নেন ব্যক্তিগত ফিফটিও। তবে এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। তার ৩৪ বলে ৫১ রানের ইনিংসে ছিল চারটি বিশাল ছক্কার মার।

মূলত ইফতেখারের বিদায়ের পরই আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। একপ্রান্তে শান মাসুদ দাঁড়িয়ে থাকলেও অন্যপ্রান্তে উইকেট পড়তেই থাকে। মিডল অর্ডারে শাদাব খান (৫), মোহাম্মদ নওয়াজ (৯), খুশদিল শাহ (২) ও আসিফ আলি (২) ইনিংস বড় করতে পারেননি।

তবে একা হাতে পাকিস্তানের ইনিংসকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন ওয়ান ডাউনে নামা শান মাসুদ। এই বাঁহাতি ব্যাটার ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নিয়ে দলের রান দেড়শ পার করেন।

মাসুদ ৪২ বলে করেন অপরাজিত ৫২ রান। শেষদিকে শাহিন আফ্রিদির ১৬ রান করে দলের স্কোরে অবদান রাখেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৯ রান তুলে পাকিস্তান।

বোলিংয়ে ভারতের পক্ষে হার্দিক পান্ডিয়া ও আর্শদ্বীপ সিং ৩টি করে উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শামির শিকার ১টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com