1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠ রণক্ষেত্র, নিহত ১২৯

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পদদলিত হয়ে প্রায় ১২৯ জন নিহত হয়েছেন। আজ রবিবার (২ অক্টোবর) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব জাভার স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলছিল।

ম্যাচ শেষে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি মোকাবেলায় টিয়ার গ্যাস নিক্ষেপ করলেও এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১৮০ জন আহত হয়েছে।
পুলিশ প্রশাসন জানায়, পূর্ব জাভার স্টেডিয়ামে খেলায় পার্সিবেয়া সুরাবায়া টিমের কাছে হেরে যায় আরমেয়া এফসি। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্ত-সমর্থকরা। শেষ বাঁশি বাজার পরপরই তারা মাঠে নেমে যায়। পরে সংঘর্ষ শুরু হয়।

পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিন্তা বলেন, মাঠটি রণক্ষেত্রে রূপ নেয়। তারা পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা শুরু করে, গাড়ি ভাঙতেও শুরু করে। পুলিশ তখন কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পদদলিত হওয়া ও শ্বাসরোধের মতো ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সূত্র : বিবিসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com