1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

‘ইনশাআল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’য় মুগ্ধ হয়ে তোপের মুখে ইধিকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় কাজ করেছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশে সময়টা দারুণ কেটেছে ইধিকার। কয়েকদিন আগেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, এখানকার মানুষের আতিথিয়েতা, ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে তাদের ‘ইনশাআল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ শব্দের ব্যবহার তার মনে গেঁথে গেছে।

নায়িকা বলেন, বাংলাদেশের মানুষের একটা ব্যাপার আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে ‘ইনশাআল্লাহ’। সমস্ত কিছু ভালো হলে বলে ‘ইনশাআল্লাহ’। ওইটা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। মাঝে মাঝে কোনো কিছু ভালো হলে আমিও বলে দেই ‘ইনশাআল্লাহ’। আরেকটা হচ্ছে ‘বিসমিল্লাহ’। তারা কোনো কাজ শুরুর আগে এটা ব্যবহার করেন। এই দুটি শব্দ আমি নিজের শব্দভাণ্ডারে যোগ করেছি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর সূত্রে জানা যায় নায়িকার এমন বক্তব্যের পর নিজ দেশের হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন তিনি। ইধিকার এই মন্তব্য রেগে আগুন কট্টর হিন্দুত্ববাদীরা। তাদের প্রশ্ন, কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন! কেউ বলছেন, ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?

এর আগেও, অনেক অভিনেত্রীই ওপার বাংলায় গিয়ে কাজ করেছেন, আবার সেখান থেকেও কলকাতায় এসেছেন। কিন্তু, সে দেশের সঙ্গে মিশে গেছেন এভাবে, এমন অভিনেত্রীর সংখ্যা খুব কম। এমনটাও মন্তব্য করছেন অনেকে।

যদিও ইধিকাকে এ সকল মন্তব্যের বিপরীতে কিছুই বলতে দেখা যায়নি। বরং ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যই বর্তমানে দারুণভাবে উপভোগ করছেন এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com