1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ইনজুরিতে পড়লেন মোস্তাফিজও

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি ২০ ও ওয়ানডে সিরিজে খেলতে যাওয়া বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার চোট আক্রান্ত হয়েছেন। এবার এই তালিকায় যোগ হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের নাম।

দলীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজ অ্যাঙ্কেলের চোটে পড়েছেন। তবে চোট কতটা গুরুতর, এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

এর আগে হারারেতে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ওপেনার লিটন দাস। ম্যাচ চলাকালীন সময়ে তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। পরবর্তীতে জানা যায় লিটনকে ৩-৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

এছাড়া মুশফিকুর রহিম ব্যাটিং করার সময় আঙ্গুলে চোট পান। অন্যদিকে পেসার শরিফুল ইসলাম ফিল্ডিংয়ের সময় ব্যথা পান।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচটিতে মুশফিককে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। তবে শরিফুলকে নিয়ে এখনো কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

এর আগে টি ২০ সিরিজে চোটে পড়েন অধিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান। ফলে ওই সময়ই তার সিরিজ শেষ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com