1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

ইতালির স্পন্সর ভিসা দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রাজীব প্রকাশ  জামাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ইতালির স্পন্সর ভিসা দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রাজীব প্রকাশ  জামাল। করেছেন আলিশান বাড়ি ও গাড়ি এবং দেশ ও দেশের বাইরে করেছেন একাধিক বিয়ে।
তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার শেরেবাংলানগর থানার মামলা নং ২৯, তারিখ ১৩/৮/২০২০ইং ধারা- মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ সালের ৬/৭/৮/১০ এবং বিজ্ঞ আদালতের সিআর মামলা নং ৩১৬/২৫ ধারা- বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০২৩ সালের ৩১(গ)/৩৩/৩৪/৩৬ সহ পেনালকোড ৪০৬/৪২০/১০৯ ধারায় আদালতে মামলা চলমান রয়েছে।
সোমবার (১৯মে) সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় তাঁর বিরুদ্ধে আরো একটি অভিযোগ দায়ের করেন দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর গ্রামের মোহাম্মদ আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজীব প্রকাশ জামাল পেশাদার আদম ব্যবসায়ী, বিদেশ থেকে ভিসা এনে বিক্রি করেন। জামালের বাড়ি একই উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামে। রাজীব প্রকাশ জামাল মোহাম্মদ আলীর ছেলে মারুফ হোসাইন(২৩) কে ইতালি পাঠানোর কথা বলে ১৮ লাখ টাকা চাইলে মোহাম্মদ ১৪ লাখ টাকা দেন।
কিছুদিন পর রাজীব প্রকাশ জামাল বাকী ৪লাখ টাকার জন্য তালবাহানা করলে মোহাম্মদ আলী ধারদেনা করে বাকি ৪লাখ টাকা দেন। রাজীব প্রকাশ জামাল কিছুদিন পর মোহাম্মদ আলীর ছেলেকে ইতালি পাঠাবেন বলে প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে রাজীব প্রকাশ জামাল ইতালির স্পন্সর ভিসা না দিয়ে জাল ভিসা দিয়ে দুবাই থেকে শ্রীলংকা পাঠিয়ে দেন এবং অন্য আদম ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন একপর্যায়ে আদম ব্যবসায়ীরা তাকে টাকার জন্য নির্যাতন করতে থাকে পরে মারুফ হোসাইনের কাছে থাকা ২০০০ ডলার তাদেরকে দেওয়ার পর তারা নির্যাতন বন্ধ করে দেয়।
মারুফ হোসাইন একপর্যায়ে মানব পাচার চক্রের কবল থেকে পালিয়ে দেশে চলে আসে। খোঁজ নিয়ে জানা যায় রাজীব প্রকাশ জামাল আদম ব্যবসা করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা কামিয়েছেন। ঢাকা ও শ্রীলঙ্কায় রয়েছে আলিশান বাড়ি। করেছেন একাধিক বিয়ে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে রয়েছে বেশ কিছু মামলা।
এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com