1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

ইডেনেও তোপের মুখে সাকিব, শুনলেন ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রান তাড়ায় প্রবল চাপে থাকাকালে নেমেছিলেন সাকিব আল হাসান। তার কাছ থেকে দলের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচে ব্যর্থ হলেন বাংলাদেশ অধিনায়ক। পল ফন মিকেরেন বলে আউট হয়ে ফেরার সময় গ্যালারিতে থাকা লাল-সবুজ সমর্থকদের কটু মন্তব্যেরও শিকার তিনি।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে মিকরেনের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে যান সাকিব। তবে বাড়তি বাউন্স সামলাতে পারেননি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় উইকেটরক্ষকের গ্লাভসে। তৎক্ষণাৎ সাকিব হাঁটা ধরেন ড্রেসিংরুমের দিকে। ১৪ বলে মাত্র ৫ রান করে ফেরেন তিনি।

ক্লাব হাউজ প্রান্তে থাকা বাংলাদেশের ড্রেসিংরুমে মাথা নিচু করে যখন সাকিব ফিরছিলেন, তখন সেই গ্যালারিতে উপস্থিত বাংলাদেশের সমর্থকদেরকে তার উদ্দেশে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলতে শোনা যায়। সাকিবের খানিক পর অভিজ্ঞ মুশফিকুর রহিমও টেকেননি। মিকরেনে ভেতরে ঢোকা দারুণ এক ডেলিভারিতে ইনসাইড এজে বোল্ড হয়ে যান তিনি। এতে ২৩০ রানের লক্ষ্যে কেবল ৭০ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে বাংলাদেশ।

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দেখতে প্রচুর বাংলাদেশি সমর্থক উপস্থিত হয়েছেন ইডেনে। এই বিশ্বকাপে অন্য সব ভেন্যুর তুলনায় কলকাতাতেই সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে বাংলাদেশ দল। কিন্তু এই সমর্থন কাজে লাগিয়ে দলকে এই মুহূর্তে খুব একটা উজ্জীবিত পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে না।

এবার বিশ্বকাপে রান খরায় ভুগতে থাকা সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ফিরে যান দেশে। দুদিন সেখানে থেকে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। রান পেতে মরিয়া বাংলাদেশ অধিনায়ক মিরপুরে অনুশীলন করে বেরিয়ে যাওয়ার সময়ও দুয়োধ্বনির শিকার হন। একটি ভিডিওতে দেখা যায়, কিছু সমর্থক তাকে উদ্দেশ করে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com