1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

ইঙ্গিতে সাকিবদের ‘আনস্মার্ট’ বললেন সিডন্স?

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগাররা রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বলের বিপর্যয়ের পর ব্যাটে হয়েছে বিধ্বস্ত। জয় তো দূরের কথা লড়াই করেও হারতে পারেনি সাকিব আল হাসানের দল। অসহায় আত্মসমর্পণ করেছে।

সাকিবদের এমন ব্যাটিংয়ে হতাশ ব্যাটিং কোচ জেমি সিডন্স। তার মতে বুদ্ধিদীপ্ত বা স্মার্ট ক্রিকেট খেলতে পারেনি টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান রাইলি রুশো ১০৯ রানের ইনিংসে ছক্কা হাকিয়েছেন ৮টি। ১১ ব্যাটার মিলে রুশোর চেয়ে ৮ রান কম করা বাংলাদেশ ইনিংসে ছক্কা মাত্র চারটি।

টাইগার ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, ‘আমরা বড় ছক্কা হাঁকানো দল নই। আমাদের আরও বেশি স্মার্ট হতে হবে। আমরা হাওয়ায় বল বেশি হিট করি। বার্তা ছিল, ক্রিজে যাও এবং ব্যাটিং করো। দেখা যাক, আমরা কতদূর যেতে পারি। আমাদের শুরুটা ভালো ছিল, কিন্তু তারপর সবাই হাওয়ায় বল বেশি হিট করেছে। এবং সেটাই আমাদের চাপে ফেলেছে।’

সিডন্স মনে করেন, নরকিয়া ছাড়া অন্য প্রোটিয়া পেসারদের ভালোই সামলেছে তার দল। তবে স্পিনে ঘায়েল হয়েছেন লিটন-সোহানরা। তিনি অকপটে স্বীকার করে নেন, বাংলাদেশের ব্যাটাররা বড় শট খেলে দ্রুত রান তুলতে পারেন না।

সিডন্স বলছিলেন, ‘পেস নয়, আমরা স্পিনে কুপোকাত হয়েছি। যখন আমরা ভালো ক্রিকেটিং শট খেলছিলাম, তিন পেসারদের মধ্যে একজনকে ছাড়া বাকিদের ভালোই সামলেছি। তারপর আমরা পাওয়ার হিটিংয়ে বড় শটে দ্রুত রান তুলতে গেলাম, যেটা আমাদের কাজ নয়। আমরা সেটা পারি না।”

রুশো ও ডি ককের ব্যাটিং প্রসঙ্গ টেনে সিডন্স বলছিলেন, ‘রুশো ও ডি কক যা করেছে, আমাদের ট্যাকটিস তার থেকে ভিন্ন ছিল। বেশি ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে আমরা খুব বেশি ম্যাচ জিতিনি। রুশো কোনো চেষ্টা ছাড়াই যেন বাউন্ডারি পার করে দিচ্ছিলো। আমাদের এমন সামর্থ্য নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com