1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

ইউজিসির ওয়েব লিংকে টিকার নিবন্ধন করতে পারবেন শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে একটি ওয়েব লিংক চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে ওয়েব লিংকে টিকার নিবন্ধন করতে পারবেন।

ইউজিসি বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) লিংকটি (https://univac.ugc.gov.bd) চালু করেছে। যেসব শিক্ষার্থী এখনও টিকার নিবন্ধন করেনি আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

যেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ নেই দ্রুত সময়ের মধ্যে তাদের জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে আহ্বান জানিয়েছে ইউজিসি। এক্ষেত্রে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, কমিশনের লক্ষ্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা। জাতীয় পরিচয়পত্র না থাকায় যারা নিবন্ধন করতে পারছেন না, তারা ইউনিভ্যাক ওয়েব লিংক ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।

আর যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে তারাও এই লিংক ব্যবহার করে সুরক্ষা অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে টিকার নিবন্ধন করতে পারবেন। এই ওয়েব লিংকের মাধ্যমে টিকা নেওয়া ও নিবন্ধনকারী শিক্ষার্থীর সঠিক সংখ্যা জানা যাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের তথ্য পাওয়ার পর ইউজিসি স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com