1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে ১টা টিকেট কিনলে ১টা ফ্রি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা, ফেব্রুয়ারী ০৫, ২০২৫, বুধবার: একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ, ইউএস-বাংলা ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ তার বিজনেস-টু-কনজিউমার (B2C) পরিষেবা চালু করার মাধ্যমে ভ্রমণ বুকিংয়ের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রস্তুত। আগামী ৬ ফেব্রুয়ারী থেকে তিনদিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলা চলবে। বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা প্রদান করবে ফার্স্টট্রিপ।

B2C প্ল্যাটফর্মের প্রবর্তনের মাধ্যমে ফার্স্টট্রিপ ব্যবহারকারীদের তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ এবং আকর্ষণীয় ভ্রমন পরিকল্পনা চুড়ান্তকরন সহ সবকিছুই একটি সহজ ও সময়োপযোগী ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ ফার্স্টট্রিপ ট্রাভেল পোর্টালটি B2B এর সফলতার পর B2C উদ্বোধনের মাধ্যমে সকল শ্রেনীর গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার জনাব হাসনাইন রফিক বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের B2C পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।“ এছাড়া “আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি প্রত্যেকের জন্য আরও ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।”

ফার্স্টট্রিপের B2C পরিষেবা উদ্বোধন উপলক্ষে একটি অভ্যন্তরীণ টিকেট কিনলে বিনামূল্যে আরেকটি ফ্রি টিকেট উপভোগ করতে পারবেন। টিকেট অফারটি আপনাদের পছন্দের এয়ারলাইন্স ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। মেলা চলাকালীন সময় ৬-৮ ফেব্রুয়ারী বুকিং করে ভ্রমণ করতে পারবেন ফেব্রুয়ারী ৬ থেকে জুন ৩০, ২০২৫ এর মধ্যে। মূল্যছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য। মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংএর উপর আকর্ষণীয় মূল্যছাড়ের অফারও থাকছে। এছাড়া ফার্স্টট্রিপের প্যাভেলিয়নে প্ল্যাটফর্মের একটি লাইভ ডেমো উপভোগ করতে পারবেন।

ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপ প্ল্যাটফর্মে যোগ দিয়ে ভবিষ্যতে ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনায় অংশ গ্রহণ করুন।

ফার্স্টট্রিপ সম্পর্কে তথ্য-
ফার্স্টট্রিপ হল একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম যা নির্বিঘ্ন এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণ সমাধান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফ্লাইট, হোটেল, ভিসা সহায়তা এবং অবকাশকালীন প্যাকেজ সহ বিভিন্ন পরিষেবা সহ, ফার্স্টট্রিপ ভ্রমণকারীদের তাদের স্বপ্নের গন্তব্যে অনায়াসে সংযুক্ত করছে।

আরও তথ্যের জন্য, [www.firsttrip.com] দেখুন বা সর্বশেষ আপডেটের জন্য সোশ্যাল মিডিয়াতে ফার্স্টট্রিপ অনুসরণ করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com