1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ টাই হলে কী হবে?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ক্রিকেট ম্যাচে টাইয়ের কথা উঠলেই সামনে চলে আসে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা। সেই ম্যাচে ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সমান রান ছিল নিউজিল্যান্ডের। সুপার ওভারেও দু’দলের রান সমান ছিল। তবে বাউন্ডারি কম থাকায় বিশ্বকাপ জেতা হয়নি কেন উইলিয়ামসনদের। ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ইংল্যান্ড। এবার সুপার ওভারের নিয়মে এসেছে পরিবর্তন।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে বুধবার আবুধাবিতে মুখোমুখি হচ্ছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেই দুই ফাইনালিস্ট। এই ম্যাচটিও যদি টাই হয় তাহলে কীভাবে বিজয়ী নির্ধারণ করা হবে তা আগেই জানিয়ে দিয়েছে আইসিসি।

সেমিফাইনালের কোনো ম্যাচ টাই হলে সুপার ওভারের খেলা হবে। সুপার ওভারও টাই হলে জয়ী দল নির্ধারিত না হওয়া পর্যন্ত একের পর এক সুপার ওভার চলতে থাকবে। ম্যাচের ফলাফল পেতে যতগুলো প্রয়োজন, ততগুলো সুপার ওভার হবে।

টাই হওয়ার পর আবহাওয়ার কারণে সুপার ওভার শেষ হতে না পারলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে বা কোনো ফলাফল না এলে সুপার টুয়েলভে যে দলের পারফর্মেন্স ভালো ছিল সেই দলটি যাবে ফাইনালে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com