1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

আ.লীগ নেতা লিটনের গুদাম থেকে প্রায় সাড়ে ৩ কোটি সিগারেট স্ট্যাম্প জব্দ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহর থানার রমনা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেছে কাস্টমস কাস্টমস গোয়েন্দা এবং কাস্টমস ভ্যাটের একটি টিম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আবাসিকের আল ফরিদ ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় আবাসিক বাসাটি থেকে ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার পিস সিগারেট স্ট্যাম্প, ১৪৮টি সাদা বড় রোল, ৪২৫টি সাদা ছোট রোল, ১২৬টি কালো বড় রোল ও ১ হাজার ৩৭টি কালো ছোট রোল জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, বাসাটির মালিক চট্টগ্রাম সিটি কর্পো‌রেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুস সবুর লিটন এবং তার ভাই আব্দুল মান্নান খোকন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের যোগসাজশে বিদেশ থেকে অবৈধ ব্যান্ডরোল আমদানির কারণে আলোচিত লিটন।

বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো ও তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোসহ কয়েকটি সিগারেট কারখানার মালিক তিনি। এসব কারখানায় প্রস্তুতকৃত সিগারেটে নকল ব্যান্ডরোল লাগানো হত। ভ্যাট গোয়েন্দা একটি টিম তদন্ত করে এসবের সত্যতা পেয়েছিলেন কয়েকবছর আগেই। তবে নওফেলের প্রভাবের কারণে শেষমেষ লিটন ওরফে ‘বিড়ি লিটনের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি এনবিআর।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোছা. আয়শা সিদ্দিকা বলেন, সিগারেট তৈরির কাঁচামাল আমদানি ও এসবের আইনবহির্ভূত ব্যবহার এবং নকল সিগারেট উৎপাদনসহ এ খাতে বিদ্যমান অনিয়ম চিহ্নিত করতে ও নিবারণমূলক ব্যবস্থা গ্রহণ করতে এনবিআর একটি কমিটি গঠন করে। এ কমিটি রাজস্ব ফাঁকিসহ সিগারেট খাতে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com