1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদারের উপর সন্ত্রাসী হামলা, থানায় এজাহার দায়ের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাভার-আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় পারিবারিক সমস্যার সমাধান শেষে বাসার উদ্দেশ্য রওনা হলে পরিকল্পত ভাবে “দৈনিক দেশের কন্ঠ ও দৈনিক তৃতীয় মাত্রা” পত্রিকার সাভার-আশুলিয়া প্রতিনিধি খোকন হাওলাদার ও তার শালিকা মৌসুমী আক্তারের ওপর হামলা ও ছিনতাই চালিয়েছে একদল সন্ত্রাসী।

গত রবিবার (১৬ মার্চ) রাত আনুমানিক ১০ ঘটিকার সময় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসষ্ট্যান্ড এলাকার জয়নাল মুন্সি সুপার মার্কেটে অবস্থিত কাজী অফিসে মোঃ লিমন হোসেন (২৯) এর সাথে সাংবাদিক খোকনের শালিকার বিবাহ বিচ্ছেদ হয়। পরে ১০টা ৩০মিনিটের সময় পরিবারের সদস্যদের নিয়ে বাসার উদ্দেশ্য রওনা হওয়ার পরে পরিকল্পত ভাবে ডিভোর্স কৃত স্বামীর নির্দেশে ভাদাইলের আমির উদ্দিনের ছেলে সন্ত্রাসী এছহাক সাংবাদিক খোকন ও তার শালিকার ওপর হামলা চালানো হয়। সন্ত্রাসীদের হাত থেকে শালিকাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে। তারপর কিল-ঘুষিসহ লাথি মেরে ফেলে লোহার রড, জি আই পাইপ দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। এবং এক পর্যায় সন্ত্রাসী এছহাকের হাতে থাকা লোহার রড দিয়ে সাংবাদিক খোকনের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।

হামলাকারীরা হলেন- ১। আমির উদ্দিন ভুইয়ার ছেলে মোঃ ইসহাক (২৬), ২। নবুরকান্দি গ্রামের ও মতলব উত্তর এর আইজুর রহমানের ছেলে লিমন হোসেন (২৯), ৩। রিপন এর স্ত্রী রুমা (২৫) ৪। রিপন (৩০), ৫। মোঃ দিপু (২৪), ৬। মোঃ রফিক (২৭) এরা সবাই আশুলিয়া থানার ভাদাইল বাজার এলাকার বাসিন্দা। এছাড়া আরও অজ্ঞাত ৪/৫ জন রয়েছে।

সাংবাদিক খোকন বলেন, সন্ত্রাসীরা আমার সাথে থাকা ক্যামেরা-ল্যাপটপ ও আমার শ্যালিকার গোলায় থাকা স্বর্ণের চেইন যাহার ওজন ০১ (এক) ভরি যার বাজার মূল্য-১,৪৮,০০০/-টাকা এবং তার দুহাতে আঙুলে থাকা স্বর্ণের ৩ (তিন) আংটি, যার ওজন-১২ আনা ও বাজার মূল্য-১,২০,০০০/-টাকা নিয়ে যায়। তাছাড়াও সন্ত্রাসীরা আমার শ্যালিকার পরনের কাপড় টানা হেড়চা করিয়া শ্লীলতাহানি করে। আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা আমাদেরকে প্রান নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে আমাকে ও আমার শালিকাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করিয়া ধামরাই সরকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হয়ে থানায় এসে এজাহার দায়ের করি।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। তারা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানান।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত, ওসি) কামাল হোসেন বলেন, এজাহার দায়ের করিলে আমরা মামলা গ্রহন করবো, সেই সাথে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com