1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইহুদিরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারী ইহুদিরা। এ সময় তারা জোর করে আল-আকসা মসজিদে প্রবেশ করে এই তাণ্ডব চালায়।

বুধবার (২০ এপ্রিল) ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের ওই পবিত্র মসজিদে এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। ফিলিস্তিনের জেরুসালেম শহরের আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছেন ১১ শ’র বেশি ইসরাইলি ইহুদি।

জেরুসালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, ১১৮০ জন ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে তাণ্ডব চালান। তারা আল-আকসা মসজিদে তিন ঘণ্টা অবস্থান করেছেন।

জেরুসালেমের এ ইসলামিক ওয়াকফ বিভাগই মূলত আল-আকসা মসজিদের দেখভাল করে থাকে। এ ইসলামিক ওয়াকফ বিভাগ মূলত জর্ডান সরকার পরিচালিত।

আল-আকসা মসজিদে ইহুদিদের তাণ্ডবের বিষয়ে প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা বলেন, ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা যখন আল-আকসা মসজিদে জোর করে প্রবেশ করছিল, তখন মুসল্লিদের মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছিল ইসরাইলি পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা আরো বলেন, ইহুদিরা আল-আকসা মসজিদে প্রবেশ করার আগে থেকেই সেখানে ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছিল। এরপর ইসরাইলি ইহুদিরা ওই পবিত্র মসজিদে প্রবেশ করার সময় সেখানকার মুসল্লিদের তাড়িয়ে দেয় ইসরাইলি পুলিশ। সূত্র : ইয়েনি শাফাক

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com