1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

আলমগীর রাসেলের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যার অর্থযোগানদাতা হিসেবে অভিযুক্ত লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ‘ফ্যাসিবাদবিরোধী শক্তি’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলন দমনে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাধ্যমে ঢাকা ও গাজীপুরে বিপুল অর্থ সরবরাহ করেছেন সালাউদ্দিন আলমগীর রাসেল। ওই অর্থ ব্যবহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী জুলাই আন্দোলনের ছাত্র ইশতিয়াক বলেন,
“ফ্যাসিবাদের এই দোসর খুনি শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন দেশে সফর করেছেন। এখনো তিনি দেশের বাইরে থেকে শেখ পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে গোপনে অর্থ সরবরাহ করছেন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।”
আরেক আন্দোলনকারী মনসুর বলেন,
“জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার পর সালাউদ্দিন আলমগীর শেখ তাপসের সঙ্গে উদযাপন করেছেন। তাকে দ্রুত গ্রেপ্তার না করলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
বক্তারা অবিলম্বে সালাউদ্দিন আলমগীর রাসেলকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com