1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

আরাফাতের ময়দানে সন্তান প্রসব করলেন পাকিস্তানি নারী হাজী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিজি ডেস্ক: পবিত্র আরাফাতের দিবসে আরাফাতের ময়দানে মূল হজের সময় শনিবার পাকিস্তানি এক নারী একটি পুত্র সন্তান প্রসব করেছেন। পবিত্র এই ময়দানের সম্মানে ওই সন্তানের নাম রেখেছেন আরাফাত। ওই নারী গর্ভধারনের ৩৭তম সপ্তাহে এই সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্য দিয়ে পবিত্র হজ তার কাছে অন্যরকম আনন্দের মুহূর্ত হয়ে উঠেছে।

তাকে এ সময় যেসব চিকিৎসক সহযোগিতা করেছেন, তারা বলেছেন মা ও নবজাতক ভাল ও সুস্থ আছে। নবজাতকের জন্মের সময় ওজন ছিল ৩.০৪ কেজি। সে সুস্থ স্থিতিশীল আছে বলে জানানো হয়েছে।

চিকিৎসক দলের নেতৃত্ব দিয়েছেন ডা. আমিনা আল শেখ। তিনি বলেন, সন্তানের জন্ম সব সময়ই আনন্দের উপলক্ষ। হজের সময় তা প্রত্যক্ষ করা আলাদা বিশেষত্ব আছে।

ওই মা তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে আগ্রহী নন। এমনকি কোনো ছবি তুলতে দিতে চান নি। শিশু এবং তাকে আরও চেকআপে রাখা হয়েছে। আরাফাতের ময়দানে শনিবার সমবেত হন কমপক্ষে ২০ লাখ নারী পুরুষ। তার মধ্যে এই সন্তানের জন্মকে ক্ষমা ও করুণার এক উপলক্ষ হিসেবে মনে করা হচ্ছে।

আরাফাতের দিবসকে ধর্মীয় দৃষ্টিতে অতি গুরুত্বপূর্ণ ও মর্যাদার হিসেবে মনে করা হয়। সেখানে এই সন্তানের জন্মকে আল্লাহর দান হিসেবে মনে করা হচ্ছে। তাকে পেয়ে পিতামাতা উভয়ের যারপরনাই আনন্দিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com