1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

আম কুড়াতে গিয়ে ট্রেনের নিচে ফুপু-ভাতিজি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৯৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:গাজীপুরের সালনায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার ভাতিজি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঝড়ের মধ্যে রেললাইনের ওপর তারা আম কুড়াচ্ছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোছা. মোরশেদা ও তার ভাতিজি সাজেদা আক্তার। তাদের গ্রামের বাড়ি জামালপুরে। তবে তারা পরিবারের সঙ্গে সালনায় থাকতেন।

ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্মতা (ওসি) মাজহারুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

সালনার রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সকালে ঢাকা-রাজশাহী রেলপথের সালনা টেকি বাড়ি এলাকায় ঝড়ের মধ্যে আম কুড়াতে যান মোরশেদা ও সাজেদা। সে সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নীচে তারা কাটা পড়েন।

দুই নারীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com