1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

আমি বসিনি, দল বসে গেছে: তৈমুর আলম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তৃতীয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে ৬৯ হাজার ১০২ ভোটের বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তৈমুর আলম নিজের এই পরাজয় মেনেও নিয়েছেন।

রোববার রাতে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম বলেন, আমি যখন নির্বাচনে দাঁড়াই, অনেকেই আমাকে প্রশ্ন করেন, ‘আপনি কি আবারও বসে যাবেন?’ আমার কাছে এর উত্তর আছে। আসলে ২০১১ সালের নির্বাচনে আমি বসিনি, আমার দল বসে গেছিল। এরপর ২০১৬ সালের নির্বাচনে দল আমাকে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি।’

এবারের নাসিক নির্বাচনেও তৈমুরের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিদ্ধান্ত নেয় তারা নির্বাচনে যাবে না। তৈমুর আলম স্বস্তন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।

নাসিক নির্বাচনে আইভীর প্রাপ্ত ভোট ১ লাখ ৬১ হাজার ২৭৩। অপরদিকে তৈমুর পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। নিকটতম প্রার্থীর চেয়ে বিপুল ব্যবধানে জিতে টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়র হলেন আইভী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com