1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পুরো মধ্যপ্রাচ্য দখলেও সমস্যা নেই’—মন্তব্যে বিতর্কে মার্কিন রাষ্ট্রদূত Mike Huckabee ইফতার বিতরণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত আমিনুল হকের , ধাপে ধাপে উন্নয়ন বাস্তবায়নের ঘোষণা ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন : রয়টার্স বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: ‘জুলাই সনদ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, মব কালচার পরিহারের আহ্বান তেজগাঁওয়ে প্রথম কার্যদিবস: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান, স্বর্ণচাঁপা রোপণ ও দোয়া এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চাইবেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ *বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো* বরই–ফুলকপিতে মন্ত্রীকে ব্যতিক্রমী বরণ: কুমিল্লার মাঠে কৃষিবান্ধব বার্তা

‘আমি নির্দোষ, জামিনে দেরি কেন’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বুয়েটশিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা নির্দোষ বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গ্রেপ্তারের ১ মাস হলেও তিনি এখনো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।

এ অবস্থায় বুশরার জামিন না হওয়া এবং তার পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার পরিবার।

বুশরার বাবা মঞ্জুরুল ইসলাম সম্প্রতি তাকে দেখতে কারাগারে গিয়েছিলেন। সে সময় বুশরা তার বাবাকে জিজ্ঞাসা করেন, ‘আমি নির্দোষ। জামিন পেতে দেরি হচ্ছে কেন?’

মঞ্জুরুল ইসলাম জানান, তিনি বুশরাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে আদালতে এখন ছুটি চলছে। শিগগিরই তাকে জামিনে জেল থেকে বের করা হবে।

পরিবার জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুশরাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং এ কারণে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন।

নিখোঁজ হওয়ার ৩ দিন পর গত ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদীতে বুশরার বন্ধু ফারদিনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনার পর ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রামপুরা থানায় মামলা করলে ১০ নভেম্বর বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুশরার চাচা মাজহারুল আজম বলেন, ‘বুশরাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দেশের মানুষ ইতোমধ্যেই জেনেছে যে সে নির্দোষ। আমরা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।’

‘আমরা যত দ্রুত সম্ভব মামলা থেকে তার অব্যাহতি চাই,’ তিনি বলেন।

গত বুধবার পুলিশ ও র‌্যাব জানায়, ফারদিন সেতু থেকে শীতলক্ষ্যায় লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, ফারদিনের মৃত্যুর ঘটনায় বুশরার সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং বিষয়টি আদালতে জানানো হবে।

আদালত সূত্র জানায়, বুশরাকে অন্তত আগামী ৫ জানুয়ারি পর্যন্ত কারাগারে থাকতে হবে। ওই তারিখে ঢাকার একটি আদালতে তার জামিন আবেদনের শুনানি হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com