1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

‘আমি ওই হিরো না যে, বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:এবার ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমা। মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে সুস্থ প্রতিযোগিতার কথা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সরাসরি না হলেও নাম উল্লেখ না করে নানা মন্তব্য ভেসে বেড়াচ্ছে।

তবে ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক যেমন চলছে, তেমনি তা গড়াচ্ছে নোংরা কাদা ছোঁড়াছুঁড়িতেও। এর মধ্যে আবার দুটি সিনেমার টিম থেকেই উঠলো বিপরীতমুখী অভিযোগ। এই পরিস্থিতে সোমবার বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম।

একদিকে প্রথম সিনেমা, আরেকদিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী; এসব কারণে চাপ অনুভব করেছেন কিনা, এমন প্রশ্ন করা হয় নিশোকে। জবাবে তিনি বলেন, ‘চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কিসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি।

এর মধ্যেই এক গণমাধ্যমকর্মী বললেন, ‘বয়সটা বলে দিলেন!’ তখন এলো নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি। সেটা এরকম, ‘বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে, আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না।’

নিশো নিজেকে সামলে নেন এভাবে, ‘এসব ধারণা অনেক আগে ছিল যে, তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’

পাইরেসি বা ফাঁস হয়ে যাওয়ার এই বিষয়ে আফরান নিশো বলেন, ‘যদি কোনও সিনেমার ক্লিপ ভাইরাল হয়, তখন তো সবারই দায়িত্ববোধ থেকে সেটার বিরুদ্ধে কথা বলা উচিত। কিন্তু সেই দায়িত্ববোধ কই? যখন কোনও দৃশ্য এরকম ফাঁস হয়ে যায়, তখন সংশ্লিষ্টরা বেশি ব্যথিত হন। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে সবারই প্রতিবাদ করা উচিত। চোর যখন অপরাধ করে, তখন ভাবে যে কখনও ধরা পড়বে না। যারাই এসব করছেন, বুঝে অথবা না বুঝে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে বের করা যাবে। কখনও সময় বেশি লাগে, কখনও কম, এটুকুই।’

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। ঈদের দিন থেকে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com