1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
*ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প

আমি অপরাধ করিনি, আমি শঙ্কিত নই: ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমি অপরাধ করিনি। আমি শঙ্কিত নই। বৃহস্পতিবার দুদকের জিজ্ঞাসাবাদ শেষে এসব কথা বলেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। জিজ্ঞাসাবাদ শেষে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসেরর পক্ষে এমন দাবি করেন তার আইনজীবী আব্দুল আল মামুন।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা ৩৭ মিনিট থেকে ১০টা ৫৮ মিনিট পর্যন্ত সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক থেকে বেরিয়ে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল আল মামুন জানান, শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলা মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক।

এর আগে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ড. ইউনূস। এ কারণেই যথা সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হয়েছেন। তিনি বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এজন্য সকালেই আমরা দুদক কার্যালয়ে এসে হাজির হয়েছি।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৩৮ মিনিটে দুদকে হাজির হন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও এডভোকেট মিজানূর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com