1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘আমার সাথে সাবেক যুবলীগের কেন্দ্রীয় সম্পাদক নিখিলের সাথে কোন সম্পর্ক নেই’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি সাবেক কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া রোববার (২৪ আগস্ট) বিকেল ৫ টায় দাউদকান্দি উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কিছু স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ,ভিত্তিহীন, বানোয়াট, অসত্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যাহার আদৌ কোন সত্যতা নেই।

তিনি আরো বলেন ,আমার সাথে সাবেক যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিখিলের সাথে কোন সম্পর্ক নেই। আমরা স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৫ টি বছর রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আন্দোলন করে খুনি হাসিনাকে ও তার দোসরদের ৫ আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। অথচ কিছু সুবিধাবাদী মহল আমার ও দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য নাসির আহমেদ ,দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, যুগ্ম আহবায়ক আহসান হাবিব হাসান, আরিফ খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান লিমন যুগ্ম আহবায়ক রানা সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com