1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

আমার দেখা সবচেয়ে বিরক্তিকর আইপিএল : মাঞ্জরেকার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর শেষ হওয়ার পর এই টুর্নামেন্ট নিয়ে হতাশা প্রকাশ করলেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। বিশ্ব ক্রিকেটে অন্যতম জনপ্রিয় এই লিগে অধিকাংশ ক্রিকেটার অফ ফর্মে ছিলেন। যেটা মাঞ্জরেকারের কাছে খুব বিরক্তিকর লেগেছে। তাদের পারফরম্যান্স দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। কোনো ম্যাচ দেখেই নাকি তিনি তৃপ্তি পাননি। তার মতে, আগের তুলনায় এবার খেলার মান নষ্ট হয়ে গেছে।

একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘আমি এবারের আইপিএল খুব কাছ থেকে দেখেছি। এই আইপিএল অন্য আসরগুলোর থেকে আলাদা। কারণ এখানে আমরা কিছু ভালো ক্রিকেটার দেখেছি। পাশাপাশি আমরা এমন অনেক ক্রিকেটারকে দেখেছি যারা তাদের ক্ষমতার চেয়ে অতি সাধারণ পারফর্ম করেছে। অতীতে এর চেয়ে তারা অনেক ভালো পারফর্ম করত। এই ধরনের ক্রিকেটারদের জন্য আমরা অনেক জঘন্য ফলাফল পেয়েছি।’

আইপিএলের শেষ দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। দীনেশ কার্তিক, নীতিশ রানা, ইয়ন মরগ্যানদের মতো বড় ব্যাটার ব্যর্থ হয়েছে। দলে মিডল অর্ডারের কোনো ভূমিকাই ছিল না। দুই ওপেনার ফ্লপ করলে আরও লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হতো নাইটদের। দিল্লি ম্যাচে কম রানের লক্ষ্যমাত্রা থাকায় জিততে পারলেও ফাইনালে সেটা আর সম্ভব হয়নি। যা নিয়ে মাঞ্জরেকার বলেন, ‘হতে পারে আপনার কাছে ভালো ক্রিকেটার আছে। কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ফর্মে নেই। কিংবা তারা নিজেদের ভালো সময় পেরিয়ে এসেছে। টুর্নামেন্টের শেষটা খারাপ হওয়ার এটাই কারণ। আমার মতে এটা আমার দেখা সবচেয়ে বিরক্তিকর আইপিএল।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com