1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে জামায়াতের ‘হক কেড়ে নেওয়া হয়েছে’— দাবি আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু, ১০ মার্চ বগুড়ায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলতলা উপজেলা জামায়াতের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জুলাই মঞ্চের পুনর্গঠিত কাঠামোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে যোগ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের বিমান হামলায় তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা জোরদার ও দুই খালকে ‘অতি জরুরি’ ঘোষণা: ড. খন্দকার মারুফ হোসেনের দাউদকান্দিতে সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগমের ইন্তেকাল, শোকের ছায়া পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা বলেন, ‘প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যাচ্ছেন।’

এর আগে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আমানউল্লাহ আমান রাস্তায় নামেন। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয় রাস্তা ছেড়ে চলে যাওয়ার জন্য যেহেতু ডিএমপির পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।এরপর কর্মীদের সঙ্গে পুলিশের সামান্য ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর মাজার রোডের নাবিল পরিবহনের সামনে এসে আমানউল্লাহ আমান রাস্তায় শুয়ে পড়েন। পরে তাকে পুলিশ ভ্যান তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সে সময় ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাশুক বলেন, তিনি অসুস্থ কি না জানি না। তবে তাকে পুলিশের গাড়িতে তুলে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com