1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

আমাদের সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচয় তুলে ধরতে চাই : মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ। এ অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস বহু বছর ধরে লালিত হয়ে আসছে, নিজস্ব বৈশিষ্ট্যের কারণে এদেশের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচয় তুলে ধরতে চাই।

তিনি আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের (Intangible Cultural Heritage-ICH) সুরক্ষার জন্য ইউনেস্কো কর্তৃক অনুমোদিত Implementing community based heritage festival in eight administrative division in Bangladesh শীর্ষ প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান কর্মকর্তা সুজান ভাইজ, বেসরকারি সংস্থা সমূহের প্রতিনিধ লুবানা মারিয়াম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসি।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, ৫  আগস্টের পূর্বে প্রথাগত শাসনববস্থা আর চলতে দেওয়া হবে না। প্রথাগত শাসন ব্যবস্থাকে সাজাতে একটি ছোট সময়ের মধ্যে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের তরুণ সমাজ। তিনি বলেন, ৭১ এ স্বাধীনতার পর ৫৩ বছরে যে অসম্পূর্ণ কাজ ২০২৪ এর অন্তর্বর্তীকালীন সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চায়। তিনি ঘৃণা নয় ভালোবাসায় বাংলাদেশকে ভরিয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আনন্দ বৈভব: উৎসবের বাংলাদেশ’ শিরোনামে আটটি বিভাগের আটটি উপাদানকে বেসরকারি সংস্থার ৮০ জন আর্টিস্ট এর সমন্বয়ে পরিবেশন করে। উপদেষ্টা তাদের পরিবেশন উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com