1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

আমাকে আজীবন সম্মাননা দেয়ায় রাশিয়াকে ধন্যবাদ: হিলারি ক্লিনটন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ইউক্রেনে হামলার পর রাশিয়ার উপর আসতে থাকে একের পর এক নিষেধাজ্ঞা। এবার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিক ও সামরিক ব্যক্তিত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন না হয়ে হাস্যরস করেছেন জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, হিলারি ক্লিনটনসহ মোট ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, যেসব মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, রাশিয়ায় তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।

রুশ নিষেধাজ্ঞার আওতায় আসা মার্কিনিদের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের পুত্র হান্টার বাইডেনও রয়েছেন।

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে পাল্টা এ নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়া।

এ নিয়ে হাস্যরস করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, ‘আমাদের কারোরই রাশিয়ায় ভ্রমণে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের কারো ব্যাংক অ্যাকাউন্টও সেখানে নেই।’

এ নিয়ে হেসেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও। তিনি এক টুইটে বলেন, ‘আমি রুশ একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজীবন সম্মাননা দেয়ার জন্য।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com