1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

“আমরা ভোটারদের নিরাপত্তায় সার্বক্ষণিক পাহারার ব্যাবস্থা করবো”। ডা: মো: ফখরুদ্দিন মানিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:- বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঁঞা উপজেলা ১নং সিন্দুরপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের উদ্যোগে ভোট কর্মী সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন, “অতীতে হুমকি ধমকির মাধ্যমে ভোটারদের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। কেন্দ্র দখল, জাল ভোট এবং কারচুপির মাধ্যমে জনমতকে উপেক্ষা করা হয়েছে। পেশি শক্তি ,কালো টাকা এবং অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে। আগামী নির্বাচনে জনগণ কে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়া হবে। আমরা ভোটারদের নিরাপত্তায় প্রশাসন এবং জনগণের সহযোগিতায় সার্বক্ষণিক পাহারার ব্যাবস্থা করবো। সুতারাং ভয় ,ভীতি, শংকা ছাড়াই সবার পছন্দ মত সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবেন।তিনি সবাইকে আগামী নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও আব্দুর রহীম , উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী , ২ নং রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও আব্দুজ্জাহের, ইউনিয়ন আমীর মাও জাহাঙ্গীর আলম, ইউনিয়ন সেক্রেটারী এবং সাবেক মেম্বার মাও মোশাররফ হোসেন ,সাবেক মেম্বার আব্দুল হামিদ সহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com