1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা

আবু ত্ব-হার শরীরে করোনার উপসর্গ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। বর্তমানে তিনি আইসোলেশনে থাকতে চাইছেন। সুস্থ হলে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে কথা বলবেন।

শনিবার (১৯ জুন) বিকেলে আবু ত্ব-হার বাড়িতে গেলে এসব তথ্য দেন তার ভাগনে সিরাজুল ইসলাম।

নগরের সেন্ট্রাল রোডের বাড়িতে গেলে আবু ত্ব-হার মা আজেদা বেগম এবং বোন রিতিকা রুবাইয়াত ইসলাম সংবাদকর্মী পরিচয় জেনে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ত্ব-হার প্রথম স্ত্রী আবিদা নুরের বাবার বাড়ি নগরীর আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টারপাড়ায় গিয়েও তাদের পরিবারের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শ্বশুরবাড়ির লোকজন জানান, ত্ব-হা সুস্থ হয়ে নিজে থেকে সাংবাদিকদের ডেকে নিয়ে বিস্তারিত জানাবেন।

এর আগে শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার সঙ্গীদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতের বিচারক কেএম হাফিজুর রহমান এ নির্দেশ দেন। আবু ত্ব-হার আরেক সফরসঙ্গী ফিরোজ আলমের নিখোঁজের জিডি তার পরিবার থেকে তুলে নেওয়ায় ফিরোজকে আদালতে হাজির করা হয়নি।

নিখোঁজ থাকার আটদিন পর আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে তার প্রথম স্ত্রীর বাবার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। সেদিন বিকেলে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, গত ১০ জুন বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকার পথে রওনা হন আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ আব্দুল মুহিত আনসারী, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। পরে তারা ঢাকার গাবতলীতে পৌঁছালে ত্ব-হার ব্যক্তিগত সমস্যার কারণে সেখান থেকে গাইবান্ধা সদরের ত্রিমোহনীতে চলে আসেন। সেখানে তার পূর্ব পরিচিত বন্ধু সিয়ামের বাড়িতে অবস্থান করেন। এ সময় বন্ধু সিয়াম বাসায় ছিলেন না।

তিনি আরও বলেন, ওই বাড়িতে অবস্থানকালে ত্ব-হার ইচ্ছাতেই সবাই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে রাখেন। কিছুদিন এভাবে আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নেন। মূলত পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে ত্ব-হা আত্মগোপনে থাকতে চান বলে সঙ্গীদের জানান এবং মোবাইল ফোন বন্ধ রাখতে বলেন। তার কথায় রাজি হয়ে বাকিরাও স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন।

এদিকে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ডিবি কার্যালয় থেকে ত্ব-হাসহ তার দুই সঙ্গীকে আদালতে নেওয়া হয়। সেখানে স্বেচ্ছায় জবানবন্দি দেন আবু ত্ব-হা মুহাম্মদ আদনান, তার সঙ্গী আব্দুল মুহিত আনসারী ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ।

পরে বিচারক তাদেরকে পরিবারের উপস্থিতিতে নিজ নিজ জিম্মায় ছেড়ে দেন। ওই সময়ে মা-মামাসহ পরিবারের লোকজনের সঙ্গে বাড়ি ফেরার পথে নীরব ছিলেন আলোচিত আবু ত্ব-হা। মুখ খোলেননি তার সঙ্গী আব্দুল মুহিত ও গাড়িচালক আমির উদ্দিন। এ সময় তারা সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাবও দেননি।

আবু ত্ব-হা নিখোঁজের ঘটনায় রংপুরে দুটি জিডি করা হয়েছিল। তার মা আজেদা বেগম একটি জিডি করেন এবং তার সঙ্গে নিখোঁজ থাকা আমির উদ্দিনের ভাই ফয়সাল আরেকটি জিডি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com