1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

আফগানিস্তানকে ১২৯ রানে আটকে দিলো পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের আজকের ম্যাচে আফগানিস্তান শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে। এর ফলে পাকিস্তানকে তারা ১৩০ রানের লক্ষ্য দেয়।

শুরুতেই ওপেনিং জুটি গুরবাজ ও জাজাই পাকিস্তানি বোলারদের ভালো মোকাবিলা করলেও শেষের দিকে এসে যেন থমকে যায় তাদের ইনিংসের গতি। পাক বোলারদের দাপটে ৬ উইকেটে টেনেটুনে ১০০ পার করে আফগানিস্তান।

শুরুতে টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। স্বভাবতই ব্যাট করতে নামে আফগানিস্তান।

তবে টস হারলেও ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তান। ২৯ বলে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন হজরতউল্লাহ জাজাই আর রহমানুল্লাহ গুরবাজ।

ইনিংসের চতুর্থ ওভারে হারিস রউফকে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে তৃতীয় বলেই ক্যাচ তুলে দেন জাজাই। কিন্তু শর্ট থার্ডম্যানে বাউন্ডারিতে সহজ ক্যাচ ড্রপ করেন নাসিম শাহ।

অবশ্য পাকিস্তানকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি উইকেটের জন্য। এক বল পরেই দুর্দান্ত এক ডেলিভারিতে গুরবাজকে ১১ বলে ২ ছক্কায় ১৭ রানে বোল্ড করেন রউফ।

পরের ওভারে হাসনাইন বোল্ড করেন জাজাইকেও। তিনি করেন ১৭ বলে ২১ রান। ৭ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তোলে ২ উইকেটে ৪৮ রান।

এরপর রানের গতি কমে যায় আফগানিস্তানের। পাকিস্তানি বোলাররা তাদের চেপে ধরেন। প্রমোশন পেয়ে চার নম্বরে নেমেছিলেন করিম জানাত। কিন্তু ঠিক টি-২০র ব্যাটিংটা করতে পারেননি। ১৯ বল খেলে মাত্র ১৫ রান করে মোহাম্মদ নওয়াজকে তুলে মারতে গিয়ে ক্যাচ হন জানাত।

সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় পাওয়া পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে আজ। অন্যদিকে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হার মানা আফগানিস্তান দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।

অসুস্থতার কারণে শ্রীলংকার বিপক্ষে খেলতে না পারা আজমতউল্লাহ ওমরজাই আজ খেলছেন। বাদ পড়েছেন সামিউল্লাহ শিনওয়ারি। অন্যদিকে নাভিন-উল-হকের পরিবর্তে একাদশে এসেছেন ফরিদ আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com