1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় বাড়িওয়ালিকে গলাকেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩০১ বার দেখা হয়েছে

প্রেমের সম্পর্ক জানাজানির ভয়ে মিনারাকে শ্বাসরোধে হত্যা করেন সাইফা-অন্তর। তবু ক্ষান্ত হননি তারা; হত্যার পর প্রেমিকের পকেটে থাকা ছুরি দিয়ে কাটা হয় বাড়িওয়ালির গলা। কাটের হাত-পায়ের রগও। তবে লাশ রেখে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন সাইফা। আর অন্তর পালিয়ে যান।

গা শিউরে ওঠার মতো এমনই ভয়ংকর বর্ণনা দিয়েছেন ১৭ বছর বয়সী সাইফা। রোববার কুমিল্লার আদালতে এ জবানবন্দি দেন তিনি। একই সঙ্গে কুমিল্লার তিতাসের ক্লুলেস এ হত্যাকাণ্ডের ৩৭ দিনের মাথায় রহস্য উঘাটন করে ডিবি পুলিশ।

সাইফা তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের শিপন সরকারের মেয়ে। তিনি এবার এসএসসি পরীক্ষায় ফেল করেন। আর অন্তরের বাড়ি দাউদকান্দি উপজেলার গোপচর গ্রামে।

জবানবন্দিতে সাইফা জানান, ৬ ডিসেম্বর গভীর রাতে তার সঙ্গে দেখা করার জন্য জানালা দিয়ে ঢোকেন প্রেমিক অন্তর। তবে ঢোকার সময় দেখে ফেলেন বাড়ির মালিক মিনারা। প্রেমের সম্পর্ক বাইরে প্রকাশ হওয়ার ভয়ে ওড়না দিয়ে পেঁচিয়ে মিনারাকে শ্বাসরোধে হত্যা করেন প্রেমিক-প্রেমিকা। মৃত্যু নিশ্চিত করতে পকেটে থাকা ছুরি দিয়ে তার গলা কাটেন অন্তর। একই সঙ্গে হাত-পায়ের রগ কেটে দেন।

জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে সাত-আট মাস আগে অন্তরের সঙ্গে সাইফার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রায়ই তারা দেখা করতেন। হত্যাকাণ্ডের কিছুদিন আগে সাইফাদের নতুন ভবনের কাজ চলায় দূর সম্পর্কের আত্মীয় মিনারার বাড়িতে ওঠেন তারা। এখানে ছোট দুই ভাই নিয়ে থাকতেন তিনি। সেই সুবাদে প্রেমিকার ভাড়া বাসায়ও আসতেন অন্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com