1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্দোলনের দামামা বেজে উঠায় সরকার বেকায়দায়: নিপুন রায় চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরকারি বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরী নিউইয়র্ক স্টেট বিএনপি’র সভায় বলেন, আন্দোলনের দামামা বেজে উঠায় ক্ষমতাসীন সরকার আজ বেকায়দায় পড়েছে। দেশে, বিদেশে সরকার সকল সমর্থন হারিয়েছে। সরকার এখন আবোল তাবোল বকছে।

১৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে নিপুন রায় আরো বলেন, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা জনগণের এই দাবি আদায় করেই ছাড়ব।
অনুষ্ঠানে গেস্ট অব অনর হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ বলেন, ১০ দফা আদায়ের লক্ষ্যে আমরা যুক্তরাষ্ট্রে সরব রয়েছি। কেয়ার টেকার সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

নিউইয়র্ক স্টেট বিএনপি’র আহবায়ক মাওলানা ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুর রহমান সাইদের পরিচালনায় এ সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম দুলাল, গণতন্ত্র পুনরুদ্ধার কমিটির সভাপতি জসিমউদ্দিন (ভিপি), স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমমেদ, বদরুল হক আযাদ, নীরা রাববানী, দেওয়ান কাউসার, মো আশরাফ হোসেন, মো আরিফুর রহমান, আনিসুর রহমান, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, স্টেট বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, লং আইল্যান্ড বিএনপির নেতা মিয়া আলম পাখী, মাহবুব সুমন, সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com