1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

আনসার বাহিনীকে আধুনিক দক্ষ করে গড়ে তুলছে সরকার -জেলা প্রশাসক মনিরা হক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আগের চেয়ে আরো আধুনিক ও দক্ষ করে গড়ে তুলছে সরকার, দেশের প্রতিটি জাতীয় দূর্যোগ আনসার বাহিনীর যে অবদান ও সুনাম রয়েছে সে সুনাম আপনাদের লালন করে সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছে ফেনীর নবাগত জেলা প্রশাসক মনিরা হক।
৩ নভেম্বর সোমবার সকালে ফেনী জেলা আনসার ভিডিপির সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন।
তিনি আরো বলেন, আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধের সময় অংশ নিয়ে অনেক আনসার সদস্য প্রাণ দিয়ে দেশ রক্ষায় এগিয়ে এসেছে। এ ছাড়াও দেশের নানা প্রাকৃতিক দূর্যোগ আনসার ভিডিপির সদস্যরা নিজের জীবন ভাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে তাই আগামীতে দেশের যে কোন প্রয়োজনে নিজেকে প্রস্তুত করে গড়ে তোলা ও জরুরি প্রয়োজনে সরকারের নির্দেশ মতো দায়িত্ব পালন, তথ্য আদান, সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেকে দেশের কল্যানে সম্পৃক্ত রাখলে বাহিনীর সুনাম অর্জনে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে সবাইকে প্রস্তুুত থাকতে হবে।
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে জেলা আনসার কমান্ড্যন্ট হেলাল উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন এক্সজুটেন্ট বিবি কুলসুম। প্রশিক্ষণে ১২০ জন অংশ নিয়ে ১০৭ জন প্রশিক্ষণার্থী পাশ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com