1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

আত্মসমর্পণ করলেই সব মামলার ইতি ঘটবে: ইমরান খান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ ইমরান খান বলেছেন, ক্ষমতাধরদের কাছে আত্মসমর্পণ করলে আমার বিরুদ্ধে সব মামলার ইতি ঘটানো হবে। তিনি আরও দাবি করেন, পাকিস্তানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে তা নিরপেক্ষ নয়। নির্বাচন কমিশন অকার্যকর। দ্য নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এসব মন্তব্য করেছেন আদিয়ালা জেলে সাংবাদিকদের কাছে। শুক্রবার ওই জেলের ভিতরে ইমরানের বিরুদ্ধে মামলার শুনানি হয়। ইমরান খান বলেন, ‘সাইফার ষড়যন্ত্র’ উন্মোচনের সাহস সম্পর্কে বার্তাও পাঠানো হয়েছিল। এই মামলায় গত বছর আগস্টে তাকে জেলে নেয়া হয়।

পিটিআই প্রধান বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে তোষাখানা মামলা শেষ করে দেয়া হয়েছে। মরিয়ম নওয়াজ তোষাখানা থেকে একটি বিএমডব্লিউ নিয়েছেন। তবে এ সম্পর্কে ঘোষণা দেননি তিনি।

বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে। ইমরান বলেন, পানামা কেলেঙ্কারি অনুযায়ী মরিয়মের চারটি ফ্লাট আছে। কিন্তু জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি) সেই মামলাও প্রত্যাহার করেছে। তিনি আরও বলেন, এসব ব্যক্তির মামলা বাতিল করে দেয়া হয়েছে। তবে আমজাদ খান, সাদাকাত আব্বাসি ও নির্বাচনে অন্য প্রার্থীদের আটকে দেয়া হয়েছে। তাদেরকে মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়া হয়নি।

ইমরান আরও বলেন, তার বিরুদ্ধে কমপক্ষে ২০০ ফৌজদারি মামলা আছে। দেশের ইতিহাসে অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে এত সংখ্যক মামলা কখনো করা হয়নি। এ জন্য তিনি এক মামলায় জামিন পেলে অন্য মামলায় আটকে দেয়া হয়। তাই ইমরান খান দাবি করেন দেশে কোনো আইনের শাসন নেই। এ জন্য দেশে অগ্রগতি নেই।

ইমরান খান বলেন, প্রকৃত একটি স্বাধীনতার জন্য, সমাজের দুর্বল মানুষদের জন্য এবং একটি প্রকৃত গণতন্ত্রে শক্তিধরদের বিচারের আওতায় আনার জন্য লড়াই করছিল পিটিআই। তিনি আরও বলেন, দেশে জঙ্গলের আইন চলছে। তাকে ৯ই মের ঘটনায় ভিক্টিম বানানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেআইনিভাবে। পিটিআইকে যতটা নৃশংসভাবে ভিক্টিম বানানো হয়েছে দেশের অন্য কোন দলের সঙ্গে তা ঘটেনি।

ফিলিস্তিন ইস্যুতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিরা গণহত্যার মুখোমুখি। তাদের ওপর যে নৃশংসতা চলছে বিশ্বে এর কোনো নজির নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com