1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আত্মসমর্পণের প্রশ্নই আসে না’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:অবরুদ্ধ মারিউপোল শহরে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের প্রস্তাব দেয় রাশিয়া। ইউক্রেন এ প্রস্তাব প্রত্যাখান করেছে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক মারিউপোলে রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখান করে তিনি বলেন, ‘আত্মসমর্পণের প্রশ্নই উঠে না’।

ইউক্রেনস্কা প্রাভদাকে দেয়া এক সাক্ষাৎকারে ভেরেশচুক বলেন, রুশ বাহিনী বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার অনুমতি দেয়ার আগে আত্মসমর্পণের দাবি করছে।

তিনি আরো বলেন, রাশিয়া আমাদেরকে ‘জিম্মি করে’ তাদের দাবি আদাই করতে চাইছে।

এর আগে এক বিবৃতিতে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক কর্নেল-জেনারেল মিখাইল মিজিনেস্তভ ইউক্রেনীয় বাহিনীর উদ্দেশে বলেন, ‘অস্ত্র সমর্পণ করুন। যারা অস্ত্র সমর্পণ করবেন তাদের সবাইকে নিরাপদে মারিউপোল ছেড়ে যাওয়ার নিশ্চয়তা দেয়া হবে’।

তিনি আরো বলেন, সোমবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে মারিউপোলের পূর্ব ও পশ্চিম দিকে বেসামরিকদের জন্য মানবিক করিডোর খুলে দেয়া হবে। এর আগে মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত মানবিক করিডোর নিয়ে প্রতিক্রিয়া দেয়ার এবং অস্ত্র সমর্পণের সুযোগ পাবে ইউক্রেন’।সূত্র : আলজাজিরা ও রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com